সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি।

বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ৫ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান ড. খন্দকার মোশাররফ হোসেন। ১৫ নভেম্বর দেশে ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সহধর্মিণী বিলকিস আক্তার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার ছিলেন।