সদ্য প্রকাশিত
নওগাঁ

মুনাফা অর্জনে জনতা ব্যাংক আত্রাই শাখা জেলা সেরা

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
মুনাফা অর্জনে জনতা ব্যাংক আত্রাই শাখা জেলা সেরা

আত্রাই প্রতিনিধি:
গত ২০১৭ সালে সর্বাধিক মুনাফা অর্জন ও খেলাপী ঋণ আদায়ে নওগাঁ জেলা সেরা হয়েছে জনতা ব্যাংক আত্রাই শাখা।

জানা যায়, ২০১৭ সালের জানুয়ারী হতে ডিসেম্বর পর্যন্ত এ শাখায় মুনাফা অর্জন হয়েছে ৬৬ লাখ ১০ হাজার টাকা, খেলাপী ঋণ আদায় হয়েছে ২১ লাখ টাকা এবং বৈদেশিক রিমেটেন্স হয়েছে ২২ কোটি ৭৪ লাখ টাকা। শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, এবারে রেকর্ড পরিমান আয় হওয়ায় এ শাখা নওগাঁ জেলার মধ্যে সেরা হয়েছে।

নওগাঁ জেলার মধ্যে মোট ২৪টি শাখা থাকলেও এ বিপুল পরিমান আয় এ শাখাতেই হয়েছে। এমনকি ১৯৭৮ সালে জনতা ব্যাংক আত্রাই শাখা স্থাপন হওয়ার পর এবারই সর্বাধিক পরিমান এ মুনাফা অর্জন হয়েছে।
স/শ