সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
আন্তর্জাতিক

মানবতার কাছে ট্রাম্পের নির্বাহী আদেশের হার

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মানবতার কাছে ট্রাম্পের নির্বাহী আদেশের হার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের চার মাস বয়সের এক কন্যাশিশুকে জরুরি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে মেয়েটি ও তার বাবা-মাকে ওয়াশিংটনগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম অধ্যুষিত দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি বলে ইংল্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা জানায়।

নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুয়োমো শুক্রবার এক বিবৃতিতে বলেন, সন্ধ্যায় আমরা জেনেছি যে, কেন্দ্রীয় সরকার ফাতেমেহ রেশাদ ও তার বাব-মাকে যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দিয়েছে।

নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হসপিটালের চিকিৎসকরা ফাতেমেহর অপারেশন করবেন।

কুয়োমো বলেন, কেন্দ্রীয় নিষেধাজ্ঞার ফলে শিশুটি চিকিৎসা সেবা পাচ্ছিল না। আক্ষরিক অর্থেই, এতে তার জীবন বিপন্ন হয়ে পড়েছিল। কিন্তু একজন আমেরিকান ও মানব পরিবারের সদস্য হিসেবে আমরা শিশুটির অপারেশন করতে বাধ্য।
এ ঘোষণার আগে ফাতেমেহর বাবা-মার ওরিগনের পোর্টল্যান্ডের চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলার কথা ছিল। কিন্তু তারা তেহরান থেকে ওয়াশিংটনে পৌঁছাতে পারেননি।

‘ভিসা পাওয়ার জন্য আমাদের অনেক কাগজপত্র তৈরি করতে হয়েছে’ বললেন শিশুটির চাচা তেঘিজাদেহ। কেপিটিভি নিউজকে তিনি বলেন, ‘বিষয়টি আপনি বুঝতে পারছেন। আপনি জানেন যে আমাদের অনেক কিছুই করতে হয়েছে। গত তিন সপ্তাহে তারা যা যা চেয়েছে আমরা তা পূরণ করে দিয়েছি।’

সূত্র: রাইজিংবিডি