সদ্য প্রকাশিত
নওগাঁ

মহাদেবপুরে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
মহাদেবপুরে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ওয়াসীম আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প। বুধবার দুপুরে উপজেলার সদরের নিউ ষ্টার হোটেল এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট এর ভিতর থেকে তাকে আটক করা হয়। ওয়াসীম আলী উপজেলার উত্তরগ্রাম গ্রামের মেহের আলীর ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সহকারী পরিচালক জহুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে নওগাঁর মহাদেবপুর উপজেলার সদরের নিউ ষ্টার হোটেল এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী ওয়াসীম আলীর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এবং আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ গ্রহন করা হয়েছে।
স/শ