নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে পরকিয়া প্রেমে ১ সন্তানের জননীর সাথে ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মহাদেবপুর উপজেলার ৭নং সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রাামের মোফাজ্জল এর স্ত্রী হেনা বেগম (২৫) এর সাথে একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার বিনোদপুর গ্রামের আপের আলীর পুত্র ২ সন্তানের জনক আঃ সাত্তার (৩২) এর সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে তাদের মাঝে দৈহিক সম্পর্ক রুপ নেয়। হেনা বেগম এর স্বামী মোফাজ্জল বালু ড্রেজিংয়ে দিন মজুরের কাজে বেশির ভাগ সময় বাহিরে থাকেন।
স্বামীর অবর্তমানে মেম্বার আঃ সাত্তার প্রায়ই তাদের বাড়িতে বিভিন্ন অজুহাতে সময়ে অসময়ে যাওয়া আসা করতেন। একপর্যায়ে আঃ সাত্তারের সাথে হেনা বেগম এর অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর সূত্র ধরে গত ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে আঃ সাত্তার মেম্বার মোফাজ্জাল এর অনুপস্থিতিতে তার বাড়ীতে যায়। তার স্ত্রীর সাথে একই ঘরে রাত্রী যাপন করা কালে প্রতিবেশীরা আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করে শুক্রবার সকালে থানায় খবর দেয়।

সফাপুর ইউ’পি চেয়ারম্যান সামছুল আলম বাচ্চুর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মুঠোফোনে সিল্কসিটি নিউজকে বলেন, সংবাদটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
স/শ










