ভোলাহাট প্রতিনিধিঃ
চাপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৮ দিনে বিভিন্ন অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তরকৃতের মধ্যে মাদক বিক্রেতা ও সেবনকারী রয়েছে ২৩জন। এদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামী ১জন এবং নিয়মিত মামলা হয়েছে ৪জনের বিরুদ্ধে।

জানা গেছে, ভোলাহাটকে মাদক মুক্ত করতে অভিযানে নেমেছেন নবাগত ওসি ফাসির উদ্দীন। চলতি মাসের ১৩ তারিখে যোগদানের পর থেকে শুরু করেছেন অপরাধ দমনের অভিযান। যোগদানের মাত্র ৮দিনের মধ্যে তিনি বিভিন্ন অপরাধে ২৮ জন অপরাধিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এখন ভোলাহাট উপজেলায় মাদক বিক্রেতা ও মাদক ব্যবসায়ীরা অনেকটায় আত্মগোপন করেছেন এবং আত্মংকে রয়েছেন।
এদিকে এলাকার সুশিল সমাজের লোকজন নবাগত ওসির অপরাধ দমনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, ওসি এ অভিযান চালিয়ে যাওয়ায় উপজেলায় সর্ম্পূণ মাদক মুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন। তবে তারা এটি বলেছেন কোন নিরপরাধ ব্যক্তি যাতে ক্ষতির মূখে না পড়ে সেদিকও খেয়াল রাখার অনুরোধ করেন ওসিকে।
এ ব্যাপারে ওসি ফাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোলাহাট উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা নিয়ে সুন্দর রাখতে চাই এবং মাদক মুক্ত করে সুন্দর পরিবেশ সৃষ্টি করাই হবে আগামী দিনের প্রত্যয়।
স/শ









