সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে দুই মহরারসহ ভ্রাম্যমাণ আদালতে ৪জনের সাজা

নিউজ ডেস্ক২২ জুলাই ২০১৭১ মিনিট পড়া
ভোলাহাটে দুই মহরারসহ ভ্রাম্যমাণ আদালতে ৪জনের সাজা

ভোলাহাট প্রতিনিধিঃ
ভোলাহাটে মাদক মুক্ত অভিযানের অংশ হিসেবে দু’মহরারসহ ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালত মাদক দ্রব্য আইনে সাজা প্রদান করেছেন।

 

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে ওসি ফাসির উদ্দীনের নির্দেশে এসআই রেজাউল করিমের নেতৃত্বে এএসআই মিন্টু, কনষ্টেবল মামুনসহ সঙ্গী র্ফৌস নিয়ে উপজেলার হলিদাগাছী মোড়ে জিকেএ মতিনের মার্কেটের ২য় তলায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় চৌলায় মদ খাওয়া অবস্থায় হাতেনাতে দলিল লেখক চরধরমপুর গ্রামের মৃতঃ খোশ মোহম্মদের ছেলে নুরুল হক(৫৫), দলিল লেখক গোহালবাড়ী গ্রামের মৃতঃ সৈয়দ ওয়াহেদ আলীর ছেলে মাসুম আলী(৪৮), চরধরমপুর গ্রামের মৃতঃ রস্তুম আলীর ছেলে হাবুর উদ্দীন(৪০) ও ঝাউবোনা গ্রামের মৃতঃ মোসলেম শেখের ছেলে রবিউল আলম(৩৫)কে গ্রেপ্তার করে।

 

তাৎক্ষণিক তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানার সাজা প্রদান করা হয়।
স/শ