সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
অপরাধ ও দুর্নীতি

বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাইসহ আটক ৪

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাইসহ আটক ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পারিবারিক বিরোধে ফরিদ সিকদার (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী ছোট ভাই ও তার দুই ছেলেসহ চারজনকে আটক করেছে পুলিশ। ফরিদ সিকদারের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর গ্রামে।

আটককৃতরা হলেন ফরিদের ছোট ভাই মিরাজ সিকদার (৪১), মিরাজের দুই ছেলে আমির সিকদার ও রিয়াজ সিকদার এবং ভাগ্নে আলামিন (২৮)।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, পারিবারিক বিরোধের জের ধরে কয়েকদিন আগে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর গ্রামের ফরিদ সিকদার তার ছোট ভাই মিরাজ সিকদারের ঘর আগুন দেন। এ ঘটনার পর থেকে ফরিদ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে খালাতো ভাই হাফিজ উদ্দিন খানের বাড়িতে অবস্থান করছিলেন।

রোববার রাতে মিরাজ, তার দুই ছেলে ও ভাগ্নে হাফিজ উদ্দিনের বাড়িতে গিয়ে ফরিদকে কুপিয়ে হত্যা করে। এ সময় এলাকাবাসী তাদের একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

সূত্র: রাইজিংবিডি