সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
আন্তর্জাতিক

ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মারিসার মৃত্যু

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মারিসার মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার স্ত্রী দেশটির সাবেক ফার্স্ট লেডি মারিসা লেটিসিয়া দা সিলভার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।

 

লুইস ইনাসিও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি জানান। শনিবার (৪ ফেব্রুয়ারি) সাও পাওলোতে মারিসার মরদেহের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে সাবেক এ ফার্স্ট লেডি সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

তার মৃত্যুতে দেশের বিশিষ্টজনরা শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

মারিসা তার স্বামী লুইস ইনাসিওর ওয়ার্কার পার্টির রাজনৈতিক সংগ্রামীর জীবনে সব সময় সহযোগিতা করেছেন।

সূত্র: বাংলা নিউজ