সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

ব্যালন ডি’অর এবার রোনালদোরই!

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ব্যালন ডি’অর এবার রোনালদোরই!

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরেই ফ্রান্সে স্বপ্নের ইউরো শিরোপা জিতে ইতিহাস গড়েছিল পর্তুগাল।

 

জার্মানি, স্পেন, ইতালি কিংবা স্বাগতিক ফ্রান্সের মতো পরাশক্তি দলের কমতি ছিল না ২০১৬ ইউরোতো। তবে সবাইকে পেছনে ফেলে কাঙ্খিত শিরোপা জেতে রোনালদোর পর্তুগাল। সেই সঙ্গে ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদকে গত মৌসুমে মযার্দার চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা এ রোনালদোর।

 

তাই পর্তুগিজ এ যুবরাজকেই ২০১৬ সালের ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার মনে করছেন অনেকেই। ফিফার কাছ থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়ার দায়িত্ব আবারও ফিরে পেয়েছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।

 

ফরাসি এ ম্যাগাজিনটিই এবার তাদের প্রচ্ছদে রোনালদোকে নিয়ে ছবি ছেপেছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না আসলেও ম্যাগাজিনটির প্রচ্ছদে ব্যালন ডি’অর হাতে রোনালদোর একটি ছবি ফাঁস হয়ে গেছে।

 

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় থাকা ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান বলেন, ‘আমি দুইজন মহাতারকার পিছনে রয়েছি।’ লিওনেল মেসি দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলে দাবি করেন গ্রিজমান।

সূত্র: রাউজিংবিডি