সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
রাজশাহী

বাঘায় মাদকাসাক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় মাদকাসাক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মাদকাসাক্ত ছেলেকে পুলিশে দিলেন তার বাবা।

জানা যায়, উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা মহল্লার আনছার আলীর ছেলে রাকিব হোসেন (২২) মাদকাসাক্ত হয়ে পড়ে। কোন উপায় না পেয়ে বুধবার সন্ধ্যায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলামের কার্যালয়ে হাজির করা হলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

এছাড়া চুরির অভিযোগে বাঘা পৌর এলাকার সাজিপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে মিলন হোসেন (২৩) নামের অপর এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদকাসাক্ত রাকিব হোসেনের বাবা আনছার আলী বলেন, বিভিন্নভাবে তাকে বারবার মাদকাসাক্ত থেকে বিরত থাকার জন্য বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কোন কথায় কর্ণপাত করেনি। সে দিন দিন আরও বেশি মাদকাসাক্ত হয়ে পড়ছিল। এছাড়া সে এলাকার বিভিন্ন বাড়ির বাইরে রাখা জামা-কাপড়সহ নিজ বাড়ির বিভিন্ন জিনিসপত্র বাজারে বিক্রি করতে শুরু করে। আত্মসম্মানের ভয়ে এলাকার লোকজনের সহযোগিতায় পারিবারিকভাবে সিন্ধান্ত নিয়ে পুলিশে দেয়া হয়েছে।

 
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ সিল্কসিটি নিউজকে বলেন, রাকিব দীর্ঘ দিন থেকে মাদকাসাক্ত হয়ে পড়েছিল। কোন উপায় না পেয়ে পরিবারের সিন্ধান্তে তার বাবা থানায় আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় রাকিবকে আটক করে থানায় আনা হয়। পরে উপজেলা কার্যালয়ের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

 
এ সময় সে অপরাধ শিকার করায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মিলন হোসেনকে চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের হাজির করলে তাকেও কারাদণ্ড প্রদান করেন।

স/শ