সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
নাটোর

বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ২৪০ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ সময় প্রত্যেক কৃষককে বারি গম-২৬ জাতের ২০ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়। চলতি বছর উপজেলায় মোট ৫৮০ জন কৃষকের মধ্যে মুগ, সরিষা, গম ও তিল বীজ পর্যায়ক্রমে বিতরন করা হবে।

 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা বাবলু কুমার সুত্রধর, অতিরিক্ত কৃষি অফিসার মোমরেজ আলী প্রমুখ।
স/শ