সদ্য প্রকাশিত
নওগাঁ

বদলগাছীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
বদলগাছীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নওগাঁর বদলগাছীতে মো. শাজাহান সরকার (৪০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কোলা-ভাণ্ডারপুর সড়কে ভোলার পালশা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটক শাজাহান সরকার দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত সোবেদ সরকারের ছেলে।

জেলা ডিবি পুলিশের ওসি আব্দুর রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে ভোলার পালশা নামক স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকার সড়কের ওপর থেকে শাজাহানকে আটক করা হয়। এ সময় তার কাছে ১১০ পিস ইয়াবা পাওয়া যায়।

শাজাহানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে ওসি জানান।