সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

বই খুলে নকল, শিবগঞ্জের এক কেন্দ্রেরই ৪৩ শিক্ষার্থী বহিষ্কার 

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২৩১ মিনিট পড়া
বই খুলে নকল, শিবগঞ্জের এক কেন্দ্রেরই ৪৩ শিক্ষার্থী বহিষ্কার 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় ওই কেন্দ্রের পাঁচটি রুমের দায়িত্বে থাকা ১০ জন শিক্ষককে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, কেন্দ্রটিতে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, এইচএসসি সমমানের কারিগরি শিক্ষা বোর্ডের (ভোকেশনাল) পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে নকল চলছে। সেখানে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বই খুলে দেখে দেখে খাতায় লিখছে। এছাড়া মোবাইল ফোন দেখেও নকল করছিল তারা। এজন্য ৪৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর দায়িত্ব ঠিকভাবে পালন না করায় ১০ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. সানাউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ কেন্দ্রে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।