সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
আন্তর্জাতিক

প্যারিসের ল্যুভ মিউজিয়ামে সন্ত্রাসী হামলা: একজন গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
প্যারিসের ল্যুভ মিউজিয়ামে সন্ত্রাসী হামলা: একজন গুলিবিদ্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্যারিসের ল্যুভ মিউজিয়ামে চাপাতি হাতে এক লোক সন্ত্রাসী হামলার চেষ্টা করলে তার ওপর গুলি চালিয়েছে সৈন্যরা।

পুলিশ জানিয়েছে, ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে চাপাতি হাতে এক লোক সৈন্যদের এক টহল দলের ওপর হামলার চেষ্টা করে।

 

লোকটি ল্যুভ মিউজিয়ামের শপিং সেন্টারে প্রবেশের চেষ্টা করছিল। তখন সৈন্যরা তার ওপর গুলি চালায়। তার তলপেটে গুলি লেগেছে।

 

চাপাতির হামলায় একজন সৈন্যও আহত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে গুরুতর বলে বর্ণনা করছে।

 

হামলার সময় ল্যুভ মিউজিয়াম দেখতে আসা লোকজনকে মাটিতে বসে পড়তে বলা হয়।

 

ফরাসী প্রধানমন্ত্রী এই হামলাকে ‘সন্ত্রাসবাদী প্রকৃতির’ বলে বর্ণনা করেছেন।

পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর কাছে দুটি ব্যাগ ছিল। তবে সেগুলোতে কোন বিস্ফোরক পাওয়া যায়নি।

 

হামলার সময় ল্যুভ মিউজিয়ামের ভেতর প্রায় আড়াইশো দর্শনার্থী ছিল।

 

নিরপত্তা তল্লাশীর পর তাদের পর্যায়ক্রমে সেখান থেকে বের করে আনা হচ্ছে।

 

পুলিশ জানায়, হামলাকারীর দিকে সৈন্যরা পাঁচ রাউন্ড গুলি চালায়।

সূত্র: বিবিসি বাংলা