সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক৭ মে ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে গাছের গুড়ি বোঝাই ট্রাকের(কাঁকড়া) ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেল চালক। তাঁকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত আটটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের লতিফপুর নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত ব্যক্তির নাম আব্দুল সাত্তার(৬০)। বাহাদুরপুর ইউনিয়নের নাকইল পূর্ব পাড়া গ্রামের মৃত শকাতুল্লা মন্ডলের ছেলে। আহত ব্যক্তির নাম নজরুল ইসলাম(৫৫) তিনি একই ইউনিয়নের পালসা গ্রামের মৃত তাহার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আব্দুল সাত্তার ও নজরুল ইসলাম সম্পর্কে একে অপরের বিয়াই । সোমবার বিকেলে জরুরি কাজে খড়িবাড়ি বাজারে যান। কাজ শেষ করে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে লতিফপুর নামক স্হানে গাছের গুড়ি বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। আব্দুল লতিফ মোটরসাইকেলের পেছনে থেকে গিয়ে ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নজরুল ইসলাম গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
ওসি মাইদুল ইসলাম আরও জানান, এ ঘটনায় গাছের গুড়ি বোঝাই ট্রাক আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালকের(অজ্ঞাত) নামে একটি মামলা হয়েছে।