সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে চিকিৎসকের ভুল অপারেশনে স্কুল পড়ুয়া ছাত্রীর মুত্যু

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০১৭২ মিনিট পড়া
নাচোলে চিকিৎসকের ভুল অপারেশনে স্কুল পড়ুয়া ছাত্রীর মুত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল জননী ক্লিনিকে চিকিৎসকের ভুল অপারেশনে স্কুল পড়ুয়া ছাত্রীর মুত্যুর ঘটনা ঘটেছে।

মৃত রোগী নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বাইপুর (জাহিদপুর) গ্রামের নাসির উদ্দিনের ৭ম শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়ে নাহিদা(১৪)।

মৃতের পারিবারিক সুত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নাহিদার পেটের পিড়া দেখা দিলে তার পরিবার ওই দিন সন্ধ্যায় নাচোল জননী ক্লিনিকে ভর্তি করে। এসময় ক্লিনিকে থাকা ডা: মাসুদ রানা রোগীটির এ্যাপেনডিসাইটিস হয়েছে বলে জানান। তিনি রোগীর পরিবারকে বলেন দ্রুত অপারেশন না করা হলে নাড়ি বাষ্ট হয়ে রোগী মারা যাবে। এসময় রোগীর পরিবার দ্রুত অপারেশনের অনুমতি দিলে ডা: মাসুদ রানা রোগীটির অপারেশন করেন। অপারেশনের সময় কোন বিশেষঞ্জ ডাক্তার ছিলেন না বলে একটি নির্ভর যোগ্যসুত্রে জানাগেছে।

বুধবার বিকেলে রোগীটির অবস্থা আশংকাজনক হলে তার পরিবার দ্রুত নাচোল মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রোগীটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

এ ব্যাপারে নাচোল জননী ক্লিনিকের ডা: মাসুদ রানার সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে ক্লিনিকের এমডি ও ম্যানেজার মোবাইল ফোন বন্ধ করে গাঢাকা দিয়েছে।

তবে নাচোল থানর অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মৃতের পরিবার এখন পর্যন্ত অভিযোগ দেয়নি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স/অ