নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটোবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোবাইক চালক নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসি গ্রামের নুরুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (১৬)।
নাচোল থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে অটোবাইক নিয়ে সানোয়ার হোসেন বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরেনি। বুধবার দুপুরে উপজেলার মির্জাপুর কলেজের পেছনের একটি পুকুর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে অটোবাইকটি ছিনতাই করে দূর্বৃত্তরা সানোয়ারকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স/শ










