সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
জাতীয়

না ফেরার দেশে চলে গেলেন শামসুজ্জামান খান

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
না ফেরার দেশে চলে গেলেন শামসুজ্জামান খান

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাংলা একাডেমির সভাপতি, লোকগবেষক এবং বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাস এবং বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

শামসুজ্জামান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কবি পিয়াস মজিদ। তিনি বলেন, বুধবার দুপুর ২টায় বিএসএমএমইউ হাসপাতালে শামসুজ্জামান খানের মৃত্যু হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হওয়ায় গত রোববার সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

লোক গবেষণায় দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছেন শামসুজ্জামান খান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

এর আগে গত সোমবার শামসুজ্জামান খানের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। শামসুজ্জামানের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত বলেও জানান তিনি। গত চার-পাঁচদিন ধরে তারা বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সূত্র : আমাদের সময়