সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় ৪টি কমিউনিটি ক্লিনিকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করলেন ইউপি চেয়ারম্যান

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় ৪টি কমিউনিটি ক্লিনিকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করলেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নে ৪টি কমিউনিটি ক্লিনিকে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২লক্ষ ৬০হাজার টাকা ব্যায়ে ৪টি সাবমারসিবল পাম্প স্থাপন ও বিশুদ্ধ পানি সরবারহের ব্যবস্থা করলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম।

রোববার দুপুরে তিলকপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ইউনিয়নের নামানুরপুর কমিউনিটি ক্লিনিক, ধোপাইকুড়ি কমিউনিটি ক্লিনিক, ইকরতাড়া কমিউনিটি ক্লিনিক, মঙ্গলপুর কমিউনিটি ক্লিনিক সমূহে পাম্প স্থাপন ও বিশুদ্ধ পানি সরবারহের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নওগাঁ সদর এসএম শহিদুল আলম, ইউপি সদস্য রতন হোসেন, ইয়াছিন আলী নান্নু, জাহাঙ্গীর আলম, শামীম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সি.এইচ.সি.পি এটিএম কামরুল হাসান, মেহেদী হাসান, জহুরুল ইসলাম, জেসমিন আক্তার প্রমূখ।
স/শ