সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীকে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁ শহরে এক বিধবা গৃহবধুকে নৃশংসভাবে গলাকেটে হত্যা করেছে র্দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের পোস্ট অফিসপাড়া মহল্লায় ওই গৃহবধুর নিজ বাস ভবনে। নিহতের নাম জীবনন্নেছা ওরফে মিনি চৌধুরী (৬৫)। মিনি চৌধুরী রানীনগর উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মৃত কে সি মশিউর আলম বাচ্চু চৌধুরীর স্ত্রী।

গৃহবধুর প্রতিবেশিরা জানান, ঘটনার সময় ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে তরা ছুটে যান। সেখানে গিয়ে রান্নাঘরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পান তারা। এ সময় ২/৩ জনকে বাড়ির ভিতর থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন স্থানীয়রা। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও নওগাঁ সদর থানার ওসি ঘটানাস্থলে আসেন।

পুলিশ সুপার জানিয়েছেন হত্যার শিকার মিনি চৌধুরী এই বাড়িতে একা বসবাস করতেন। তাদের ৩ মেয়ে নিজ নিজ শ্বশুরবাড়িতে থাকেন। ঘটনার সময়ও তিনি বাড়িতে একা ছিলেন। একটি কাজের মেয়ে ছিল কিন্তু গত ২ ডিসেম্বর থেকে সে আর কাজ করে না।
তিনি আরও জানান বাড়ির মূল দরজায় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি ছুরি পাওয়া গেছে। হত্যাকারীরা পালিয়ে যাওয়ার সময় ছুরিটি সেখানে ফেলে যায়।

এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন গত ১ ডিসেম্বের বাড়ির নিচ তলায় নতুন ভাড়াটিয়া উঠেছে, তবে এ সময় নিচতলায় কেউ ছিলনা। নিচতলা সম্পূর্ন তালাবদ্ধ ছিল। ওই বাড়িতে কয়েকদিন ধরে মিস্ত্রিরা রঙয়ের কাজ করছিল। গত ৫ ডিসেম্বর রঙের কাজ শেষ হওয়ায় তারা চলে যায়। হত্যাকাণ্ডের সময় বাড়ি থেকে কিছুই খোয়া যায়নি বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

পুলিশসুপার মোঃ ইকবাল হোসেন বলেছেন হত্যার কোন মোটিভ এখন পর্যন্ত কিছুই অনুমান করা যাচ্ছেনা। তবে পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে। অবিলম্বে হত্যাকাণ্ডের মোটিভসহ দোষীদের গ্রেপ্তার করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স/আর