সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় মহিলাসহ চার মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নওগাঁয় মহিলাসহ চার মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় দুই মহিলাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ী মহলøার মৃত জয়নাল আবেদীনের ছেলে আবু হাসান চঞ্চল (৪০), বুজরুগাতিতা গ্রামের মিজানুর রহমানের মেয়ে আনিকা (২১), মণ্ডলপাড়া গ্রামের এনামুল হকের স্ত্রী মনিরা পারভীন ছবি (২৭) এবং জেলার রানীনগর উপজেলার চককানাই গ্রামের আরাফাত জামানের ছেলে আব্দুল্লাহ আল মামুন শুভ (২০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের সদস্যরা তাদের এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তাদের নিজ নিজ বাড়ি থেকে এক হাজার পিস ইয়াবাসহ চঞ্চল, ১০ পিস ইয়াবাসহ আনিকা এবং ১০ পিস ইয়াবাসহ ছবি ও তার সহযোগী শুভকে আটক করা হয়। সর্বমোট এক হাজার ২০ পিস ইয়াবা।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

স/অ