সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় নৃত্যাঞ্জলী একাডেমির পঞ্চম বর্ষপূর্তি উৎসব পালিত

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নওগাঁয় নৃত্যাঞ্জলী একাডেমির পঞ্চম বর্ষপূর্তি উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় নৃত্য সংগঠন নৃত্যাঞ্জলী একাডেমির পঞ্চম বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকালে নওগাঁ জিলা স্কুল মাঠে রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী।

সকাল সাড়ে ১০টায় জিলা স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন নৃত্যাঞ্জলী একাডেমির পরিচালক শহিদুল ইসলাম। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জিলা স্কুল মাঠে এসে শেষ হয়।

বিকেলে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ সদর আসনের সাংসদ আব্দুল মালেক।

নৃত্যাঞ্জলী একাডেমির পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার ইকবাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৃত্যঞ্জলী একাডেমির উপদেষ্টা ডিএম আব্দুল বারী, ময়নুল হক দুলদুল প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে নৃত্যাঞ্জলী একাডেমির উদ্যোগে সাজ্জাদ হোসেন স্মৃতি সম্মাননা দেওয়া হয় দুই গুণীজনকে। অধ্যাপক তৌহিদ আহমদ ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে এ সম্মাননা দেওয়া হয়। পরে একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

স/অ