নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ জেলা প্রশসান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি নওগাঁ শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০টায় মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে প্রধান সড়কে প্রায় ৩০ মিনিচ ধরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান।

পরে শহীদমিনার বেদীতে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুস সালাম। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলঅ প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। দুনীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবং বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, দুর্নীতি দমন কমিশন রাজশাহীর সহকারী পরিচালক রাশেদুল ইসলাম এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি নওগাঁ’র সাধারন সম্পাদক মোঃ কায়েস উদ্দিন।
পরে জেলা শেল্পকলা একাডেমীর শিল্পীদের সমন্বয়ে একটি মোনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের
স/অ










