সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
কৃষি

নওগাঁয় ক্রমেই বাড়ছে সরিষার আবাদ

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নওগাঁয় ক্রমেই বাড়ছে সরিষার আবাদ

কাজী কামাল হোসেন, নওগাঁ:
নওগাঁ জেলায় ক্রমেই সরিষা চাষের পরিমান বাড়ছে। কিছুদিন আগেও এ জেলার কৃষকরা সরিষা চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু সরিষা’র ভালো মুল্য পাওয়ায় এবং কৃষি বিভাগের উৎসাহে পুনরায় তাঁরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

নওগাঁ জেলার অবারিত মাঠ জুড়ে এখন সরিষার হুলুদ ফুলের সমারোহ। যে দিকে চোখ যাবে কেবল হলুদ আর হলুদ। এ যেন দিগন্তজোড়া হলুদের মেলা।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসাব অনুযায়ী এ বছর জেলার ১১টি উপজেলায় মোট ৩৩ হাজার ৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। ২০১৫ সালে এ জেলায় সরিষা চাষ হয়েছিল ৩২ হাজার হেক্টর এবং ২০১৪ সালে সরিষা চাষ হয়েছিল ৩০ হাজার হেক্টর জমিতে। ক্রমেই বাড়ছে। কৃষি সম্প্রসারন বিভাগ জানিয়েছে এ বছর জেলায় বারী সরিষা-১৪, বারী সরিষা-১৫ এবং টরি-৭ জাতের সরিষা বেশী চাষ হয়েছে।

উপজেলা ভিত্তিক সরিষা চাষের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ২শ হেক্টর, রানীনগর উপজেলায় ৩ হাজার হেক্টর, আত্রাই উপজেলায় ২ হাজার ৫শ হেক্টর, বদলগাছি উপজেলায় ৯শ ২০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২ হাজার ১শ ৬০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৩ হাজার ৮শ ৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৮শ ২৫ হেক্টর, সাপাহার উপজেলায় ২ হাজার ৮শ হেক্টর, পোরশা উপজেলায় ৩ হাজার ২শ হেক্টর, মান্দা উপজেলায় ৬ হাজার ৭শ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২ হাজার ৯শ ৩০ হেক্টর।

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী হেক্টর প্রতি ১ দশমিক ৩৮ দেট্রিক টন হিসেবে এ বছর জেলায় মোট সরিষা চাষ হবে ৪৫ হাজার ৫শ ৯৫ মেট্রিক টন।

স/শ