সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় বাজারের ব্যাগে মিললো দেড় কেজি গাঁজা

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৩১ মিনিট পড়া
নওগাঁয় বাজারের ব্যাগে মিললো দেড় কেজি গাঁজা
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে বাজারের ব্যাগে অভিনব কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজাসহ হারুন-অর-রশিদ ওরফে হিরো (৩৬) নামে এক মাদক কারবারিক গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
আজ মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বিষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আটককৃত হিরো ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ হাসমত আলী বলেন, গ্রেপ্তার হারুন-অর-রশিদ ওরফে হিরো দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকা থেকে মাদক এনে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের বিষ্ণপুর তার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।