সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁ সরকারী কলেজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নওগাঁ সরকারী কলেজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ সরকারী কলেজের উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের হল রুমে প্রায় ১হাজার শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

নওগাঁ সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এইচ.এম.এ ছালেক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের আহব্বায়ক ড. মো: শামসুল আলম, সাধারন সম্পাদক জালাল উদ্দীন, অর্থনীতি বিভাগের প্রফেসর আব্দুস সালাম, প্রণিবিদ্যা বিভাগের প্রফেসর মোস্তাফিজুর রহমান প্রমূখ।
স/শ