নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
আগামী ২৩ ডিসেম্বর শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-এর দ্বিতীয় রাউন্ড পালিত হবে। এ উপলক্ষে ঐদিন নওগাঁ জেলায় মোট ২ হাজার ৩৯০টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের অধিক ক্ষমতা সম্পন্ন ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে পুরো জেলায় ৯৯টি ইউনিয়নে ২ হাজার ৩২৮টি এবং নওগাঁ পৌরসভা এলাকায় ৬২টি কেন্দ্রে এই টিকা খাওয়ানো হবে।
বৃহষ্পতিবার সকাল ১১টায় নওগাঁয় সিভিল সার্জনের সভাকক্ষে এ উপলক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময়সভায় সিভিল সার্জন ডাঃ মুমিনুল ঘশ এই তথ্য জানিয়েছেন।

এসব কেন্দ্রে মোট ৩ লাখ ৩৯ হাজার ১৩১ জন শিশুকে টিকা খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৩৩ হাজার ৫শ শিশুকে নীল রঙের এবং ৩ লাখ ৫ হাজার ৬৩১ জন শিশুকে লাল রঙের টিকা খাওয়ানো হবে।
তাঁর দেয়া তথ্য অনুযায়ী জেলার উপজেলাভিত্তিক শিশুর সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৩ হাজার ৪শ জন শিশুকে নীল রঙের ও ৩৭ হাজার ৫০০ শিশুকে লাল রঙের টিকা, রানীনগর উপজেলায় ২ হাজার ৯ শিশুকে নীল রঙের ও ২২ হাজার ৭৫৮ শিশুকে লাল রঙের টিকা, আত্রাই উপজেলায় ২ হাজার শিশুকে নীল রঙের ও ২২ হাজার ৫৫৮ শিশুকে লাল রঙের টিকা, মান্দা উপজেলায় ৪ হাজার শিশুকে নীল রঙের ও ৪০ হাজার শিশুকে লাল রঙের টিকা, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৪৭০ শিশুকে নীল রঙের ও ১৯ হাজার ৭১৫ শিশুকে লাল রঙের টিকা, মহাদেবপুর উপজেলায় ৫ হাজার শিশুকে নীল রঙের ও ৩৫ হাজার শিশুকে লাল রঙের টিকা, বদলগাছি উপজেলায় ৩ হাজার শিশুকে নীল রঙের ও ২৫ হাজার শিশুকে লাল রঙের টিকা, পতœীতলি উপজেলায় ২ হাজার ৮৫৬ শিশুকে নীল রঙের ও ২৫ হাজার ৯৪৫ শিশুকে লাল রঙের টিকা, পোরশা উপজেলায় ১ হাজার ৮০৩ শিশুকে নীল রঙের ও ১৬ হাজার ৫১২ শিশুকে লাল রঙের টিকা, সাপাহার উপজেলায় ১ হাজার ৯৭৮ শিশুকে নীল রঙের ও ১৪ হাজার ১৮৫ শিশুকে লাল রঙের টিকা এবং নওগাঁ পৌরসভা এলঅকায় ১ হাজার ১৬৪ শিশুকে নীল রঙের ও ১৯ হাজার ৪৩৮ শিশুকে লাল রঙের টিকা খাওয়ানো হবে।
এ মত বিনিময়সভায় সভাপতিত্ব করেন নওগাঁ’র সিভিলসার্জন ডাঃ মুমিনুল হক। এ সময় দিবসের তাৎপর্য এবং বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।
সভায় ভিটামিন “এ” ক্যাপসুলের উপকারিতা, প্রাপ্যতার উৎস, এর অভাবের কারন, এর অভাবে মানুষের শরীরে প্রতিক্রিয়া এবং এই প্রতিক্রিয়ার প্রতিরোধের বিষসমুহ নিয়ে বিস্তারিতভাবে আলোচিত হয়।
স/অ










