সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

নওগাঁ জেলা পুলিশের কল্যান সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নওগাঁ জেলা পুলিশের কল্যান সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় জেলা পুলিশের কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো: মোজাম্মেল হক বিপিএম,পিপিএম।

 

সভায় জেলা পুলিশের প্রধান (এসপি) নওগাঁর আইন-শৃংখলা সমুন্নত রাখার জন্য অফিসার ও ফোর্সদের নানাবিধ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সকল অফিসার ও ফোর্সদের সতর্ক করে ভবিষ্যতে কর্তব্যরত অবস্থায় ইনচার্জ ব্যতিত মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধারোপ করেন।

 

সভায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো: আশরাফুল আলমকে বরণ করে নেওয়া হয়। একই সাথে এএসআই থেকে এসআই পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত ৬ জন ও কনষ্টবল পদ থেকে এএসআই পদে পদোন্নতি প্রাপ্ত ৬ জন পুলিশ সদস্যকে র‌্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন পুলিশ সুপার। একই অনুষ্ঠানে জেলার সদ্য বিদায়ী ৫ পুলিশ সদস্যের হাতে উপহার সামগ্রী ও ক্রেষ্ট প্রদান করা হয়।

 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল আলম, জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(প্রশাসন) মোহসিনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স/শ