সদ্য প্রকাশিত
শেখ হাসিনা ফিরে আসার কথা বলছে, এ কথা কেউ বিশ্বাস করে না : দুদু আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ
নওগাঁ

ধামইরহাটে জাতির পিতার জন্মদিন পালিত

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০২৩১ মিনিট পড়া
ধামইরহাটে জাতির পিতার জন্মদিন পালিত


ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে স্থানীয় সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার এর পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর,আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, ধামইরহাট সরকারি এমএম কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ধামইরহাট পৌরসভার মেয়ার মো.আমিনুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি দেলদার হোসেন,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.তৌফিক আল জুবায়ের,উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন,ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম,একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ। পরে রচনা,চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।