ধামইরহাট প্রতিনিধি:
ধামইরহাট উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শুন্যপদে উপনির্বাচনে তরুণ সমাজসেবক মো.রাজিব হোসেন বিজয়ী হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ধামইরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ পবিবেশে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নজিপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তরুণ সমাজসেবক মো. রাজিব হোসেন তালা মার্কা প্রতিকে ৭শত ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গতবারের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আক্কাস আলী ফুটবল প্রতিকে ৬শত ৯৮ ভোট পেয়েছেন। অপর প্রার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মো. হায়দার আলী টিউবওয়েল প্রতিকে ৩২ ভোট পেয়েছেন।

এ ব্যাপারে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা বিআরবিডি কর্মকর্তা রামানন্দ সরকার বলেন, কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট এক হাজার সাতশত সাইত্রিশ জন ভোটারের মধ্যে এক হাজার পাঁচশত ১৮ জন ভোটার ভোট দেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা গত ২ আগস্ট ইন্তেকাল করায় আসনটিকে শুন্য ঘোষণা করা হয়েছিল।
জি/আর









