দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষকসহ একই পরিবারের মহিলাসহ ৩জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা পলাশবাড়ী গ্রামে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন দুর্গাপুর উপজেলার দাওকান্তি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আমানুল্লাহ আমান (৪২) তার স্ত্রী আয়সা সিদ্দিকা (২৬) ও স্কুল শিক্ষক জাবের আলী (৩৮)।
আহত কলেজ শিক্ষক আমানুল্লাহ আমান জানান, পুর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের আহসান হাবিব ও ইসাহকের নেতৃত্বে ৫/৭ জন ব্যাক্তি ধারালো হাসুয়া ও লোহার রার্ড নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলার এক পর্যায়ে তার স্ত্রী আয়সা সিদ্দিকা ঘর থেকে বের হলে তাকে এলোপাড়াতি ভাবে মারতে থাকে এসময় তার স্বামী আমানুল্লা আমান ও ভাই জাবেদ আলী এগিয়ে আসলে তাদেরকেও ব্যপক মারপিট করে।
পরে স্থানীয় লোকজন ছুটে আসলে ও ক্যাডার বাহিনীরা ঘটনাস্থল থেকে পলিয়ে যায। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম জানান, মারপিটের ঘটনা আমার জানা নেই, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রাহণ করা হবে।
স/অ










