সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
রাজশাহী

দুর্গাপুরে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগদান

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুরে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগদান

দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালায়ে উপজেলার আমগ্রাম এলাকার বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান করেছে। গত শনিবার এই যোগদান করেন।

 

যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরন করে নেন দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

 

উপজেলা দেলূয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু ও ইউপি যুবলীগের সহসভাপতি নূর হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে আ’লীগের রাজনীতিতে এসে দেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করার ঘোষনা দিয়ে আওয়ামীলীগে উপজেলা আমগ্রাম এলাকার বিএনপি কর্মী আজিজুল হক, হাসেন আলী, উজির আলী, তজির উদ্দিন,শহিনুর রহমান,শান্ত, জসিমুদ্দিন,নজরুল ইসলামসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী যোগদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাহাদত হোসেন,উপজেলা আ’লীগের সাবেক সংগঠনিক সম্পাদক জামিলুর রহমান পুট্টু,উপজেলা ছাত্রলীগের সাধার সম্পাদক শরিফুজ্জামান শরিফ প্রমূখ।

স/অ