সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

তানোরে টিপুকে আহবায়ক করে এক হলো তিন প্রেসক্লাব

নিউজ ডেস্ক২১ জুলাই ২০১৭২ মিনিট পড়া
তানোরে টিপুকে আহবায়ক করে এক হলো তিন প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোর উপজেলার তিনটি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তবে, ‘তানোর প্রেসক্লাব’ নাম সমন্বত রেখে এর আহবায়কের দায়িত্ব দেয়া হয় সিনিয়র সাংবাদিক টিপু সুলতানকে। ‍টিপু সুলতান রাজশাহী থেকে সর্বাধিক প্রচারিত সিল্কসিটিনিউজের তানোর প্রতিনিধি।

কিন্তু তানোর উপজেলা প্রেসক্লাব ও তানোর মডেল প্রেসক্লাবের নাম ও কমিটি বিলুপ্ত ঘোষনা করেন নিজ নিজ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকগণ। এ সময় প্রত্যেক প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে অথবা দুই তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত নেন। এতে উপস্থিত সদস্যরা তা মেনে নেন। নতুন আহবায়ক কমিটির আহবায়ক হওয়ায় টিপুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এমপি ওমর ফারুক চৌধুরী।

 

এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার মুহা. শওকাত আলী, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল- মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন, তানোর শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান, তানোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওহাব সরদার, তানোর প্রেসক্লাবের বিলুপ্ত কমিটির সভাপতি সাইদ সাজু, উপজেলা প্রেসক্লাবের বিলুপ্ত কমিটির সভাপতি ইমরান হোসাইন ও মডেল প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুনসহ তানোরে পেশাগত ১৬ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

স/শ