জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ও পাঁচবিবি উপজেলার আওলাই উইনিয়নসহ জেলার বিভিন্ন এলাকায় ১০ টাকা কেজি মূল্যের চাল নিয়ে ব্যাপক অনিয়েমের অভিযোগ উঠেছে। চাল না পেয়ে বিক্ষোভ, ক্ষোভ প্রদর্শনসহ ঘটনাও ঘটেছে।
জয়পুরহটের সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দেলোয়া খাতুন, মোরিনা বেগম, রাবেয়া পারভিন, আঃ খালেক বলেন ৫০০-১০০০ টাকা করে নিয়ে কার্ড করে দিয়েছে, আবার কেউ কেউ বলে টাকা নিয়েছে মেম্বারের লোকেরা কিন্তু কার্ড করে দাইনি। লালি পাড়ার বেবেকা বেগম বলেন-আমার স্বামী ভ্যান চালাতো এখন সে পুঙ্গ কিন্তু আমাকে কার্ড দেওয়া হনি। কিন্তু যাদের মাইক্রোবাস, মেসি, পাকাবাড়ী ও জমি রয়েছে তাদেরকে কার্ড করে দিয়েছে মেম্বার, চেয়ারম্যানেরা।

পাঁচবিবি উপজেলা আওলাই ইউনিয়নের হতদরিদ্র বিক্ষুদ্ধ নারী পুরুষ প্রথমে স্থানীয় এমপি এ্যাড: সামছুল আলম দুদুর বাড়িতে যায়। তাকে না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন।
আওলাই ইউনিয়নের কাকরা পিংলু, মাগুরা, আবদুলবাহাপুর, শিরতা ও শিমুলগাড়ি গ্রামের হতদরিদ্র নারী জোসনা, শাকিলা, সাজেদা, সাবিনা ও আংগুরা জানান, টাকা দিতে না পারায় তাদের নামে কার্ড হয়নি। যাদের পাকা বাড়ি ও জমিজমা আছে তাদের টাকার বিনিময়ে কার্ড দেয়া হয়েছে।
কাকরা গ্রামের নফিজ উদ্দিন ও শিমুল গাড়ি গ্রামের হারুন জানান, পিংলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী ফিরোজ গংরা সরকার দলীয় প্রভাব খাটিয়ে টাকা নিয়ে অবস্থা সম্পন্ন লোকজনকে এমনকি একই পরিবারের ৫/৬ জনকে কার্ড দিয়েছে। এর প্রতিবাদ করায় ১নং ওয়ার্ডের মেম্বার মেহেদি হাসানকে গত সোমবার মারধর ও মোটরসাইকেল ভাংচুর করে।
আওলাই ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ১ হাজার ৩৯২ জনের মধ্যে ১ হাজার লোকের তালিকা তৈরি করেন পূর্বের চেয়ারম্যান তাওহিদ। ওই তালিকার ৩/৪’শ লোক হতদরিদ্র বাকি লোকজন অবস্থা সম্পন্ন।
এ ব্যাপারে পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুকের নিকট জানতে চাইলে তিনি বলেন, এসব অনিয়মের ব্যাপারে আওলাই আউনিয়নের কয়েকটি গ্রামবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর ইসলামের নিকট জানতে চাইতে তিনি জানান, এব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে সুনির্দিষ্ট ভাবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স/আর










