সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
জয়পুরহাট

জয়পুরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালতি

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালতি

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালতি হয়েছে।
বৃহস্পতিবার ১২ টায় জয়পুরহাট কেন্দ্রীয় শিব মন্দির চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে জয়পুরহাট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ বারে হাতি, ঘোড়া ও পাল্কি নিয়ে বাদ্য বাজনাসহ হাজার হাজার হিন্দু ভক্ত নানান ধর্মীয় সাজে সজ্জিত হয়ে র‌্যালীতে অংশ গ্রহন করেন।
শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শিব মন্দির চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় হিন্দু-বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোলায়মান আলী,মন্দির কমিটির সাধারন সম্পাদক রাজ কুমার খেতান, জেলা যুবলীগ সভাপতি সহকারি অধ্যাপক সুমন কুমার সাহা, এ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা প্রমূখ।

স/অ