জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, তথ্যে প্রবেশগম্যতা ও কমিউনিটিভিত্তিক সংগঠন তৈরীর মাধ্যমে নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী আয়োজিত দিনব্যাপী ওই কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সেক্টর স্পেলাষ্টি মীর সামছুল আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
স/শ










