সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
জয়পুরহাট

জয়পুরহাটে জঙ্গীবাদ বিরোধী জনমত গঠনে আলোচনা সভা

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটে জঙ্গীবাদ বিরোধী জনমত গঠনে আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ
সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী জনমত গঠনে প্রচারণার অংশ হিসাবে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জয়পুরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল মিয়া ও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ। এ সময় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে সমাজে বেশী বেশী সচেতনতা মূলক প্রচারণা ও প্রত্যেক পরিবারের কর্তা-ব্যক্তিদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখার উপর গুরুত্বারোপ করেন।
স/শ