জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ন্যশনাল একাডেমিক ফর অটিজম এন্ড নিউরো- ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ উদ্দ্যোগে অটিজোম ও নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলার চেয়ারম্যান ফজলুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল,জেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম হক্কানী প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ময়মনসিংহ এর সহকারী পরিচালক অজিত কুমার সরকার।

এতে প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, প্রতিবন্ধি অভিভাবক, সরকারী কর্মকর্তা ও মিডিয়াকর্মী অংশ গ্রহণ করে।
প্রতিবন্ধি ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধি কর্মশালায় সুরক্ষা আইন-২০১৩ বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়াও অটিজম ও স্নায়ুবিকাশজনিত প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে অভিভাবক, শিক্ষক, পেশাজীবী, স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ও কমিউনিটির ভুমিকা বিষয় এর প্রতি গুরুত্বারোপ করা হয়।
স/শ










