সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
জয়পুরহাট

জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফলাফল ঘোষনার দাবীতে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের  ফলাফল ঘোষনার দাবীতে সংবাদ সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের  ফলাফল ঘোষনার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

ভোট গণনার সময় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় স্থগিত হওয়া ফলাফল দ্রুত প্রকাশের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে এক সাধারণ সম্পাদক প্রার্থীর পরিবার।
রোববার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মর্তূজা শিপলুর স্ত্রী তানিয়া আলম তিথী।
তিনি অভিযোগ করে বলেন, গত ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনার সময় রাত দেড়টার সময় কতিপয় দূস্কৃতিকারী ব্যালট পেপার ছিনতাই করে। ওই রাতে দায়িত্বরত নির্বাচন কমিশনার ভোট গণনা স্থগিত করলেও অদ্যবধি ফলাফল ঘোষনা করেনি। তিনি আরো বলেন- ওই রাতে সর্বশেষ গণনা অনুযায়ী গোলাম মর্তুজা শিপুল বিপুল ভোটে এগিয়ে ছিলেন। জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের ৬ হাজার মেহনতি শ্রমিকের বিচার বিভাগের তদন্তের মাধ্যমে অতি বিলম্বে দুস্কৃতিকারীদের কঠোর শাস্তি ও পূনরায় সুষ্টভোট গণনার মাধ্যমে গোলাম মর্তূজা শিপলুর পক্ষে রায় দাবী করেন তিনি।

স/অ