নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক সাঁতারু রওশন আলী আর নেই ।
রোববার সকাল ৮ টায় নগরীর দড়িখরবোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বেশ কিছু দিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন।
মৃত’্যকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ মাগরীব কাদিরগঞ্জ দড়িখরবোনা ঈদগাহ মাঠে তার যানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং হেতমখাঁ গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষে রফিউস সামস প্যাডী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
স/শ











