সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জের ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন-২৪ এর রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারমান ও মহিলা চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পত্র হাতে তুলে দেন রিটার্নিং অফিসার মোঃ রেজাউল করিম।

নাচোল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হ’ল, আব্দুল কাদের (ঘোড়া) ও মোঃ আবু রেজা মোস্তফা কামাল (আনারস), গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থী হ’ল,  হুমায়ন রেজা (ঘোড়া), মোহাঃ আশরাফ হোসেন(আনারস), মোসাঃ হালিমা খাতুন (কাপ-পিরিচ) ও মোসাঃ মাহফুজা খাতুন(মটরসাইকেল) এবং ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থী হ’ল, মোহাম্মদ বাবর আলী(আনারস), মোঃ আনোয়ারুল ইসলাম, (চিংড়ী মাছ), মোহাঃ আব্দুল খালেক (কাপ-পিরিচ), মোঃ শরিফুল ইসলাম(মটরসাইকেল) ও মোহাঃ আব্দুল গাফফার(ঘোড়া)।

শেষে রিটার্নিং অফিসার প্রার্থীদের জ্ঞাতার্থে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২৪ এর আচরণ বিধি তুলে ধরেন।

উল্লেখ্য, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর প্রতীক বরাদ্দের পর আজ দুপুর ২টা থেকে প্রার্থীরা মাইকসহ সরাসরি প্রচারণা কাজ শুরু করেন।