সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন 

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আজিজ-উদ-দৌলা এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়ার গ্রামে নিজস্ব পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধার জানাজায় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতিসহ বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আজিজ-উদ-দৌলা এর আগে শ্যামপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও কানসাট সোলেমান আলী ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে তার দায়িত্ব পালন করেন।

এর আগে জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের পক্ষে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের হাতে ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ৫ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত।

উল্লেখ্য, শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর নিবাসী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোহা. আজিজ-উদ-দৌলা (তুফান) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১০ অক্টোবর) নিজ বাসভবনে ইন্তেকাল করেন।