সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বয়লার বিষ্ফোরণে আহত ৬

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে বয়লার বিষ্ফোরণে আহত ৬

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে একটি অটোরাইস মিলের বয়লার বিষ্ফোরণে ৬ জন আহত হয়েছে। শুক্রবার সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুরে নজরুল অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

 
আহতরা হলো, জাফর, রাসেল, সাদ্দাম, আজিরুন, রিনা বেগম ও জেসমিন বেগম। আহতদের মধ্যে ৩জন ওই বয়লারের শ্রমিক ও অপর ৩জন প্রতিবেশী।

 
এদের মধ্যে জাফর ও রাসেলকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।

 
পরে ঘটনার খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রনে আনে।

 
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল জানান, সকাল সাড়ে ছয়টার দিকে নজরুল অটো রাইস মিলের একটি বয়লার বিকট শব্দে বিষ্ফোরিত হয় এবং ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় পাশের ৪টি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়।

 
এদিকে, রহনপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান রেজাউল করিম জানান, বিষ্ফোরণের সময় ওই অটো রাইসমিলে ১৮ জন শ্রমিক কর্মরত ছিলো। এদের মধ্যে ৩ জন আহত হয়। প্রাথমিকভাবে বয়লারে পানি স্বল্পতার কারণে এ দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স/শ