সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র উদ্ধার, যুবক আটক  

Silk City২৭ মে ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র উদ্ধার, যুবক আটক  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার রাতে জেলার সদর উপজেলার নয়াগোলা ঘাটপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় ৩টি ওয়ানশুটারগান উদ্ধার করে র‌্যাব-৫। আটক করা হয় এক যুবককে।

আটক যুবক রাজশাহী জেলার চন্দ্রিমা থানা এলাকার শিরোইল কলোনী ২ নং গলির হাসিনা ও নূর হাসানের ছেলে হাসিম (২৮)।

এ বিষয়ে সোমবার দুপুরে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তীতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সাদা পোশাকে গোয়েন্দা দল ও একটি চৌকস আভিযানিক দল রোববার (২৬ মে) রাত ৯টায় জেলার সদর উপজেলার নয়াগোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী থেকে অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জে আসা হাসিমকে ৩টি ওয়ানশুটারগানসহ হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আসামী হাসিমকে সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাব অধিনায়ক।