সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক২৭ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটবোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় মিন্টু রহমান (৭০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মিন্টু রহমান হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর চর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

শনিবার দুপুরে দূর্লভপুর ইউনিয়নের রুহুর মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পওয়ার টিলার চালক দূর্লভপুর ইউনিয়নের কালুপুর পাইকারটোলা গ্রামের সাইদুর রহমানের ছেলে রেজাউল করিম ওরফে কারেন পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।