সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর-মিলকি এলাকায় ট্রেনে কাটা পড়ে শুভ (১৫) নামে কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সোয়া তিনটার দিকে ঘটনাটি ঘটে।
সে পৌর এলাকার মসজিদপাড়ার ফারুকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সহকারী ষ্টেশন মাষ্টার ওবাইদুল্লাহ জানান, আমনুরা বাইপাস ষ্টেশন ছেড়ে আসা দ্রুতগতির ৫৬৫ আপ মেইল ট্রেনের ছাদের উপর থেকে নীচে পড়ে নিহত হয় ওই কিশোর।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আবু বক্কর জানান, রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ আসা ট্রেনের বগির ছাদের উপর থেকে দুই বগির মাঝে পড়ে গিয়ে চাকায় ওই কিশোরের দেহ দ্বিখন্ডিত হয়। নিহত শুভ’র পরিবার জানিয়েছে শুভ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
স/অ