সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জিনারপুর বাজার এলাকায় গতকাল শনিবার বিকেলে অভিযান চালিয়ে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন, দশ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বামনগ্রামের আব্দুর রফিকের ছেলে রবিউল ইসলাম (২৭) ও একই গ্রামের এরফান আলীর ছেলে তাহেরুল ইসলাম (২২)।

র‌্যাব-৫ রাজশাহী’র সহকারী পরিচালক এক প্রেসনোটে জানান, আগ্নেয়াস্ত্র কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদের নেতৃত্বে বিকেলে জিনারপুরে অভিযান চালায়। এ সময় আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ রবিউল ও তাহেরুলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিঞ্জাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে।

এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামীদের রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স/শ