নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্রে কেন্দ্রে না যাওয়ার হুমকী দেওয়ার অভিযোগে দুইজনের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে বাগমারার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রে এই সাজা দেয়।

এছাড়াও ইউনিয়নের পলাশীতে একটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, গতকাল রাতে তিনি গোয়ালকান্দি এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় তালতলি বাজারে আলমগীর সরকারের এক সমর্থক প্রতিপক্ষ আব্দুস সালামের লোকজনকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকী দেয়। কেন্দ্রে গেলে হাত-পা ভেঙে ফেলা হবে হুমকী দেওয়া হয়। এসময় পুলিশের দলটি ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়। আদালতের কাছে তারা অপরাধ স্বীকার করে এবং ভবিষ্যতে এই ধরণের কাজ করবে না বলে জানায়। পরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন তার দুই হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও একই সময়ে আলমগীর সরকারের লোকজন পলাশী ন্যাংড়া বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালামের নির্বাচনী ক্যাম্পে হামলা চালায়। তারা গোটা ক্যাম্প ভাঙচুর করে পালিয়ে যায়।
এসময় তাহেরপুর ক্যাম্পের ইনচার্জ এসআই শাহিনুর ইসলামকে জানানো হলেও তিনি ঘটনাস্থলে যাননি। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছে।
থানার ওসি ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা জানান, হুমকী-ধামকী দেওয়া ও ক্যাম্প ভাঙচুরের সঙ্গে জড়িতদের নির্বাচনের আগেই গ্রেফতার করা হবে। ভোটকেন্দ্রে নির্বিঘ্নে যাওয়ার জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে।
স/অ










