সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ৫ টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে ৫ টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আই আর আই ডিপি-৩ প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৫ টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার রহনপুর, রাধানগর ও পাবর্তীপুর ইউনিয়নে এ সব উন্নয়ন কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, পাবর্তীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাহার আলী, ইউনিয়ন  আওয়ামীলীগের সভাপতি জমশেদ আলী সরদার, সাধারণ সম্পাদক এমরান আলী সরদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।